নিট দুর্নীতি: ওয়াংচুকের সমর্থনে এবার গণ-অনশনের ডাক CJP-র – এবেলা

নিট দুর্নীতি: ওয়াংচুকের সমর্থনে এবার গণ-অনশনের ডাক CJP-র – এবেলা

এবেলা ডেস্কঃ

নিট (NEET)-সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষায় চরম অনিয়মের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে টানা ১৮ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। এবার তাঁর এই আন্দোলনকে সমর্থন জানাতে এবং দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর পাশে দাঁড়াতে বৃহস্পতিবার গণ-অনশনের ডাক দিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)।

বুধবার সমাজমাধ্যম এক্সে (X) পোস্ট করে দলের পক্ষ থেকে এই কর্মসূচির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অন্যদিকে, ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতির কথা বিবেচনা করে কংগ্রেস নেতা শশী থারুর এদিন তাঁকে অনশন প্রত্যাহার করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *