নিট প্রশ্ন ফাঁস কাণ্ড: অবশেষে লোকসভায় বিতর্কে রাজি কেন্দ্র – এবেলা
July 22, 2026

এবেলা ডেস্কঃ
অবশেষে লোকসভার অধিবেশনে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয় নিয়ে বিতর্কসভায় সম্মত হলো কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এই বিশেষ বিতর্কসভার আয়োজন করা হবে। আর এর জন্য দ্রুত একটি উপযুক্ত দিন ও সময় নির্ধারণ করার উদ্দেশ্যে স্পিকারের কাছে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আর্জি জানানো হয়েছে।
