নিপা রুখতে অক্সফোর্ডের বড় সাফল্য: বাংলাদেশে শুরু মারণ ভাইরাসের টিকার ট্রায়াল – এবেলা
এবেলা ডেস্কঃ
ভয়াবহ নিপা ভাইরাস দমনে ঐতিহাসিক পদক্ষেপ নিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বাংলাদেশে এই মারণ ভাইরাসের টিকার দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি ‘চ্যাডক্স নিপা বি’ ভ্যাকসিনটি ১৮ থেকে ৪৯ বছর বয়সীদের ওপর প্রয়োগ করা হচ্ছে। গবেষণায় দেখা গেছে, দুই ডোজের এই টিকা শরীরে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম।
শতকরা ৭৫ ভাগ মৃত্যুঝুঁকির এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই ট্রায়াল নতুন আশার আলো দেখাচ্ছে। প্রাথমিকভাবে কোনো বড় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় বিজ্ঞানীরা উৎসাহিত। পরবর্তী পর্যায়ের ট্রায়াল সফল হলে দ্রুতই বাজারে আসতে পারে এই টিকা। বাদুড়বাহিত এই ভাইরাসের সংক্রমণ ও মস্তিষ্কের প্রদাহ রোধে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

