লেটেস্ট নিউজ

নির্ধারিত সময়েই আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন এবার বুথভিত্তিক যাচাইয়ের নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যেই লজিক্যাল ডিসক্রিপান্সি এবং আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার রাত সাড়ে ৯টার পর রাজ্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রকাশিত এই তালিকায় বর্তমানে প্রায় ১ কোটি ৫১ লক্ষ ভোটারের নাম রয়েছে। আদালতের কড়া পর্যবেক্ষণে থাকা এই প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

ওয়েবসাইটে তালিকা প্রকাশের পাশাপাশি শনিবার গভীর রাতেই ইআরও (ERO) এবং এইআরও-দের (AERO) কাছে বুথভিত্তিক এই ডিটেইলস পাঠিয়ে দেওয়া হয়েছে। ভোটার তালিকায় থাকা তথ্যগত অসংগতি দূর করতেই কমিশনের এই তৎপরতা। সুপ্রিম কোর্টের সময়সীমা মেনে এই বিশাল তালিকা জনসমক্ষে আসায় যাচাইকরণ প্রক্রিয়ায় নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে। এখন থেকে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো সহজেই সংশ্লিষ্ট তালিকায় থাকা নামগুলো খতিয়ে দেখার সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *