লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বিজেপি বাংলায় ষড়যন্ত্র করছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন অরবিন্দ কেজরিওয়াল – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, বিজেপি নির্বাচন কমিশনকে নিজেদের রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছে। দিল্লিতেও একইভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে এবং প্রশাসনকে ব্যবহার করে গণতন্ত্রকে বিপন্ন করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

এদিকে ৫০ জনের বেশি শীর্ষ আধিকারিককে সরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টিকে প্রতিষ্ঠানের পরিকল্পিত রাজনীতিকরণ এবং সংবিধানের ওপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করেছেন তৃণমূল নেত্রী। কেন্দ্রের হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াইয়ে মমতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন কেজরিওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *