নির্বাচন কমিশনে শুনানি শেষে কী জানালেন শামি? – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তরে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুনানি শেষ করলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। প্রক্রিয়া শেষে বেরিয়ে তিনি জানান, এই শুনানিতে তাঁর কোনো সমস্যা হয়নি। ভোটার তালিকার নথিতে কিছু গরমিল থাকায় তাঁকে তলব করা হয়েছিল।
শামি সাধারণ নাগরিকদেরও এই প্রক্রিয়ায় নির্ভয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বর্তমানে উত্তরপ্রদেশের এই বাসিন্দা বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এখন ভোটার তালিকার তথ্য যাচাই ও ত্রুটি সংশোধনের কাজ চলছে।

