লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের আইএএস ও আইপিএস অপসারণের একতিয়ার নিয়ে প্রশ্ন তুলে সরব কল্যাণ বন্দ্যোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের একাধিক পুলিশকর্তা ও আমলাকে পদ থেকে সরিয়ে ভিনরাজ্যে ভোটের কাজে পাঠাচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের জনস্বার্থ মামলার আবেদন করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এভাবে উচ্চপদস্থ আধিকারিকদের সরিয়ে দেওয়ায় রাজ্যের প্রশাসনিক কাজে চরম ব্যাঘাত ঘটছে।

প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কমিশনের এই অতিসক্রিয়তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে চিঠি লিখেছিলেন। আগামী সপ্তাহে হাই কোর্টে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *