লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের নির্ঘণ্ট ঘোষণার পর উত্তপ্ত ভাঙড়: বুথ দখল রুখতে কড়া বার্তা পুলিশ কমিশনারের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর রাজনৈতিক দলগুলি পূর্ণাঙ্গ ও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে জোরদার প্রচারে নেমেছে। প্রচারের শুরুতেই ভাঙড় থেকে অশান্তির খবর আসায় পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। বর্তমানে ভাঙড় কলকাতা পুলিশের আওতাভুক্ত হওয়ায় সেখানে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন।

রবিবার সকালে ভাঙড় থানায় উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে এক বিশেষ বৈঠকে বসেন নগরপাল। বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে চলতে হবে এবং বুথ জ্যাম, রিগিং বা বুথ দখলের মতো ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি এবং কেন্দ্রীয় বাহিনীর টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ শহরতলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে নরেন্দ্রপুর, সোনারপুর ও বারুইপুর থানা পরিদর্শন করেন প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি কঙ্কর প্রসাদ বারুই। তিনি বুথভিত্তিক নিরাপত্তা ও পুলিশের প্রস্তুতি নিয়ে অফিসারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পুলিশ প্রশাসন এখন থেকেই সবরকম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *