লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের নোটিসে বিস্ফোরক হুমায়ুন কবীর: শোরগোল রাজনৈতিক মহলে – এবেলা

এবেলা ডেস্কঃ

এসআইআর (SIR) প্রক্রিয়ায় শুনানির নোটিস পেয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করলেন ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। শুক্রবার রুবি পার্কের একটি স্কুলে হাজিরা দেওয়ার নির্দেশ পেয়েছেন তিনি। ২০০২ সালে প্রবাসে থাকায় ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে এই টানাপড়েন শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপের সুরে বিধায়ক জানান, নথিপত্র হিসেবে এবার তিনি নিজের আইপিএস নিয়োগপত্র ও পিপিও জমা দেবেন। সাধারণ মানুষের হয়রানি ও অমর্ত্য সেনের মতো ব্যক্তিত্বদের নোটিস পাঠানো নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। কমিশনের এই পদক্ষেপের পাল্টা প্রতিবাদে সরগরম রাজ্য রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *