লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের ‘ভদ্রতায়’ বিরক্ত শুভেন্দু এবার কি সরাসরি কড়া পদক্ষেপের পথে কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়ায় ERO এবং AERO-দের ভূমিকা নিয়ে ফের একবার রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তাঁর নিশানায় সরাসরি নির্বাচন কমিশন। শুভেন্দুর মতে, নির্বাচন কমিশন রাজ্য সরকারকে কেবল ‘অনুরোধ’ বা ‘পরামর্শ’ পাঠিয়ে দায় সারছে, যা আদতে কোনো কাজে আসছে না।

কমিশনের এই নরম মনোভাবে তীব্র অসন্তোষ প্রকাশ করে শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশনের পূর্ণ অধিকার রয়েছে সরাসরি অভিযুক্তদের সাসপেন্ড করা বা তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার। কিন্তু কমিশন সেই পথে না হেঁটে রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে বলে কার্যত সময় নষ্ট করছে।

বিরক্তি প্রকাশ করে বিরোধী দলনেতা আরও যোগ করেন, নির্বাচন কমিশনের উচিত এবার অনেক হয়েছে বলে সরাসরি অ্যাকশন নেওয়া। কোনো রকম অ্যাডভাইজারি বা পরামর্শের বেড়াজালে আটকে না থেকে কমিশন যেন নিজের ক্ষমতা প্রয়োগ করে কড়া ব্যবস্থা গ্রহণ করে, এমনটাই দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *