লেটেস্ট নিউজ

নির্বাচনের মুখে বড় ঝটকা পদ্ম শিবিরে! শালবনীতে একঝাঁক বিজেপি নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিয়ে বড়সড় ভাঙন ধরল বিজেপি শিবিরে। মঙ্গলবার ভীমপুর অঞ্চলের রামেশ্বরপুরে দীর্ঘদিনের বিজেপি নেতা নরহরি মাহাতো সহ বেশ কয়েকটি পরিবার তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে শাসক শিবিরের এই শক্তিবৃদ্ধি এলাকায় বিশেষ চাঞ্চল্য তৈরি করেছে। জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা অঞ্জনা মাহাতো নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। তৃণমূলের দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই কর্মীরা বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন। এই দলবদল নিয়ে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *