লেটেস্ট নিউজ

নির্বাচনের মুখে বড় পদক্ষেপ: ২৩টি সরকারি বোর্ড ও কমিটি থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ২৩টি সরকারি দফতর, বোর্ড ও বিভিন্ন সংস্থার শীর্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। নবান্ন সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সংশ্লিষ্ট পদগুলি থেকে সরে দাঁড়িয়েছেন এবং তাঁর ইস্তফা গ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে এই মর্মে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকদের কাছে পাঠানো এই নির্দেশে জানানো হয়েছে যে, তালিকায় থাকা পদগুলি ছাড়াও অন্য কোনো সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানে মুখ্যমন্ত্রীর কোনো পদ থেকে থাকলে, সেখান থেকেও তাঁর অব্যাহতির প্রক্রিয়া অবিলম্বে কার্যকর করতে হবে।

ভোটের দামামা বাজার ঠিক আগেই মুখ্যমন্ত্রীর এই গণ-ইস্তফাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং নির্বাচন বিধি সংক্রান্ত জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নবান্নের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব দফতরকে দ্রুত প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *