লেটেস্ট নিউজ

নির্মলাকে নিয়ে বিস্ফোরক কল্যাণ! মমতার প্রতি ‘ঈর্ষা’ নাকি অন্য কিছু?

সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কড়া সমালোচনার জবাবে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাজেট অধিবেশন চলাকালীন পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ‘বোমা সংস্কৃতি’ নিয়ে নির্মলার মন্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতি। এর প্রেক্ষিতেই তৃণমূল সাংসদ দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য ও জনপ্রিয়তাকে নির্মলা সীতারমণ দীর্ঘকাল ধরে আসাম্ভব ঈর্ষা করেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, অর্থমন্ত্রী হিসেবে নির্মলার কোনো যথাযথ অভিজ্ঞতা নেই এবং তিনি রাজনৈতিকভাবে নেতিবাচক মানসিকতা পোষণ করেন। নির্মলা কখনোই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদের যোগ্য নন বলেও তিনি কটাক্ষ করেন। মূলত পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নারী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ইস্যুকে কেন্দ্র করে দিল্লি এবং কলকাতার এই রাজনৈতিক সংঘাত এখন চরম তুঙ্গে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *