লেটেস্ট নিউজ

নির্যাতিতার নাম প্রকাশ করলেই কড়া শাস্তি, সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

ধর্ষণ মামলায় নির্যাতিতার নাম ও পরিচয় গোপন রাখা নিয়ে এবার চূড়ান্ত কঠোর অবস্থান নিল Supreme \titleonly কোর্ট। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে নিয়ম ভাঙা হচ্ছে। এই গাফিলতি রুখতে দেশের প্রতিটি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, নিম্ন আদালতগুলোর সচেতনতার অভাব বা উদাসীনতায় নির্যাতিতার গোপনীয়তা ক্ষুণ্ণ হচ্ছে, যা তাঁদের সামাজিক বিড়ম্বনা আরও বাড়িয়ে দিচ্ছে। এখন থেকে এই নিয়ম লঙ্ঘিত হলে কড়া আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে সংশ্লিষ্ট পক্ষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *