নিষেধাজ্ঞা সরলে ট্রাম্পের সাথে পরমাণু চুক্তিতে রাজি ইরান – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন পরমাণু চুক্তিতে বসতে আগ্রহ প্রকাশ করেছে তেহরান। ইরানের উপ-বিদেশমন্ত্রী মাজিদ তখত-রাভানচি জানান, ওয়াশিংটন আন্তরিক হলে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমাবদ্ধ করতে প্রস্তুত। তবে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করবে না ইরান।
ইতিমধ্যেই ওমানে দু-পক্ষের মধ্যে ইতিবাচক পরোক্ষ আলোচনা সম্পন্ন হয়েছে এবং আগামী মঙ্গলবার জেনেভায় দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা রয়েছে। পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে ইরান ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমানোর প্রস্তাব দিয়েছে। এখন দেখার বিষয়, ট্রাম্পের কঠোর অবস্থানের মুখে এই কূটনৈতিক প্রচেষ্টা কতটা সফল হয়।

