লেটেস্ট নিউজ

নিষেধাজ্ঞার প্যাঁচে পুতিনকে ভাতে মারার চাল ট্রাম্পের, রাশিয়ার তেলের দখল নিতে আসরে মার্কিন সংস্থা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেলসংস্থা লুকঅয়েলের কয়েক হাজার কোটি ডলারের বিদেশি সম্পদ হাতছাড়া হতে চলেছে। ইউক্রেন যুদ্ধের জেরে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে নিজেদের আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারিত্ব বিক্রি করতে বাধ্য হচ্ছে মস্কোর এই তেলশোধক সংস্থাটি। ওয়াশিংটন স্পষ্ট জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যা বর্তমানে ক্রেমলিনকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার বড় হাতিয়ার হয়ে উঠেছে।

রাশিয়ার এই বিপুল সম্পত্তি কিনতে এখন দৌড়ে রয়েছে আমেরিকার প্রভাবশালী বিনিয়োগকারী সংস্থা কার্লাইল গ্রুপ। তবে এই মেগা ডিলের চাবিকাঠি রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে, কারণ হোয়াইট হাউসের সবুজ সংকেত ছাড়া এই মালিকানা বদল আসাম্ভব। আন্তর্জাতিক মহলের মতে, একদিকে রাশিয়ার ওপর কঠোর শুল্ক ও বিধিনিষেধ চাপিয়ে অন্যদিকে তাদেরই লাভজনক তেলের বাজার নিজেদের দখলে নেওয়ার এই কৌশল ট্রাম্প প্রশাসনের এক সুচতুর কূটনৈতিক চাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *