নীতীশের বড় ঘোষণা: ২ লক্ষ টাকা পাবেন মহিলারা! – এবেলা
এবেলা ডেস্কঃ
মহিলা স্বনির্ভরতা ও কর্মসংস্থান বৃদ্ধিতে বড় পদক্ষেপ নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ‘মুখ্যমন্ত্রী মহিলা কর্মসংস্থান প্রকল্পে’ আর্থিক সহায়তার পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ২ লক্ষ টাকা করা হয়েছে। কাজের দক্ষতা এবং ব্যবসায়িক মডেল মূল্যায়নের ভিত্তিতে যোগ্য উপভোক্তারা ধাপে ধাপে এই অতিরিক্ত অর্থ পাবেন।
ইতিমধ্যেই দেড় কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছেছে। নীতীশ কুমার জানান, প্রতিটি পরিবার থেকে অন্তত একজন নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। স্কুল ইউনিফর্ম তৈরি ও ‘দিদি কি রসোই’-এর মতো সরকারি প্রকল্পে যুক্ত করে মহিলাদের স্থায়ী কর্মসংস্থান ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হবে।

