নেতাজির গড়া ‘আর্মি’: শতবর্ষ পেরিয়েও মানুষ গড়ার কারিগর দক্ষিণ কলিকাতা সেবাশ্রম – এবেলা
এবেলা ডেস্কঃ
নেতাজি সুভাষচন্দ্র বসুর মানসসন্তান দক্ষিণ কলিকাতা সেবাশ্রম ১০২ বছর পেরিয়ে আজও মানুষ গড়ার আদর্শে অবিচল। ১৯২৪ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে সভাপতি ও নিজে সম্পাদক হয়ে অনাথ শিশুদের স্বাবলম্বী করতে এই প্রতিষ্ঠান গড়েছিলেন দেশনায়ক। লক্ষ্য ছিল এক শৃঙ্খলাপরায়ণ যুবসমাজ তৈরি করা।
বর্তমানে ৫৬ জন আবাসিককে নিয়ে ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী ও সরস্বতী পুজোর উৎসবে মাতছে এই সেবাশ্রম। পড়াশোনার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে এখানে যুবকদের স্বনির্ভর করে তোলা হয়। নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আজও সমাজসেবা ও দেশপ্রেমের পাঠ দিচ্ছে ভবানীপুরের এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি।

