লেটেস্ট নিউজ

নেতাজির চিতাভস্ম ফেরাতে কন্যা অনিতা বোসকেই মামলা করার পরামর্শ সুপ্রিম কোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

জাপানের রেনকোজি মন্দিরে সংরক্ষিত নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম ভারতে আনার দাবিতে দায়ের করা জনস্বার্থ মামলা শুনতে চাইল না Supreme \titleonly কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে এই মামলার শুনানি হয়। নেতাজির প্রপৌত্র আশিস রায়ের করা এই আবেদনের প্রেক্ষিতে আদালত স্পষ্ট জানায়, এই বিষয়ে বারবার আদালতের দ্বারস্থ হওয়ার কোনো যৌক্তিকতা নেই।

শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন যে, নেতাজির একমাত্র উত্তরাধিকারী তাঁর কন্যা অনিতা বোস পাফ। যদি চিতাভস্ম ফিরিয়ে আনার দাবি থাকে, তবে উত্তরাধিকারী হিসেবে তাঁকেই সরাসরি আবেদন করতে হবে; পর্দার আড়াল থেকে লড়াই চললে হবে না। পরিবারের অভ্যন্তরীণ মতভেদের প্রতি ইঙ্গিত করে আদালত জানায়, আবেদনকারী হিসেবে কন্যা উপস্থিত না থাকলে আইনি প্রক্রিয়া এগোনো সম্ভব নয়।

আবেদনকারীর পক্ষে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, অনিতা বোস অনলাইনে উপস্থিত আছেন এবং তিনি এই দাবি সমর্থন করেন। তবে আদালত তাঁর বক্তব্য শুনতে অস্বীকার করায় এবং মামলাকারীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় শেষ পর্যন্ত আবেদনটি প্রত্যাহার করে নেওয়া হয়। আইনজীবী জানান, আইনি জটিলতা এড়াতে এবার নেতাজির কন্যা নিজেই নতুন করে আবেদন পেশ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *