নেতানিয়াহুর দপ্তরে ইরানের মিসাইল হামলা! ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কাঁপছে ইজরায়েল – এবেলা
এবেলা ডেস্কঃ
তেল আভিভে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস এবং হাইফার সামরিক কেন্দ্রে বিধ্বংসী ‘খেইবার’ মিসাইল হামলার দাবি করল ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। যদিও এই হামলার খবর এখনো স্বীকার করেনি ইজরায়েল প্রশাসন। ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি পালটা দাবি করেছেন, রবিবার ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই দেশের এই পাল্টাপাল্টি হানার দাবিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।

