নেপালের ভয়াবহ বিপর্যয়ে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, ভারত সরকারের কাছে পরিবারের আকুল আর্জি! – এবেলা

নেপালের ভয়াবহ বিপর্যয়ে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, ভারত সরকারের কাছে পরিবারের আকুল আর্জি! – এবেলা

এবেলা ডেস্কঃ

নেপালে ঘটে যাওয়া মর্মান্তিক হড়পা বানের পর এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। সম্প্রতি নেপাল সরকার উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করায় নিখোঁজ শর্মিষ্ঠার পরিবার গভীর অনিশ্চয়তা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। এই সংকটজনক পরিস্থিতিতে তাঁর স্বামী শুভ্রাংশু রায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উৎকণ্ঠা প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন। ২৫ সেপ্টেম্বর রাতে শেষবার পরিবারের সঙ্গে কথা হওয়ার পরদিনই চিন-তিব্বত সীমান্তবর্তী এলাকায় বিপর্যয়ের মুখে পড়েন একা সফরে যাওয়া শর্মিষ্ঠা।

দীর্ঘদিন ধরে নেপাল, চিন ও বেজিংয়ের ভারতীয় দূতাবাসের মাধ্যমে যোগাযোগের চেষ্টা সত্ত্বেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। শুভ্রাংশু তাঁর পোস্টে আশঙ্কা প্রকাশ করে জানান যে, কেবল চিঠি আদান-প্রদানের মাধ্যমে আসল সত্য উদ্ঘাটন সম্ভব নয়। তিনি একটি সাংবাদিক সম্মেলনের ভিডিও শেয়ার করে আটকে পড়া ভারতীয়দের তথ্য সরকারিভাবে যাচাই ও প্রকাশের আহ্বান জানান। উদ্ধার কাজ শেষ হলেও পরিবারের আশা এখনও মিলিয়ে যায়নি; নিখোঁজদের অবস্থান ও সুরক্ষার বিষয়ে নির্ভরযোগ্য সরকারি খবরের প্রতীক্ষায় প্রহর গুনছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *