লেটেস্ট নিউজ

নোরা-সঞ্জয়ের ছবির গানে ‘অশ্লীলতা’, কড়া পদক্ষেপ জাতীয় মানবাধিকার কমিশনের – এবেলা

এবেলা ডেস্কঃ

কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর ‘সারকে চুনার তেরি সারকে’ আইটেম গানটিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত অভিনীত এই গানের কথা ও অঙ্গভঙ্গি অত্যন্ত ‘অশ্লীল ও কুরুচিকর’ বলে অভিযোগ উঠেছে। নেটিজেনদের একাংশসহ বিনোদন জগতের ব্যক্তিত্বরাও গানটির দ্ব্যর্থবোধক লিরিকস নিয়ে সরব হয়েছেন।

বিষয়টি নজরে আসতেই কড়া অবস্থান নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের সদস্য প্রিয়াঙ্ক কানুনগো গানের বিষয়বস্তুর তীব্র নিন্দা জানিয়ে ছবিটির নির্মাতাদের আইনি নোটিস পাঠিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, এ ধরনের গান পরিবারের সঙ্গে বসে দেখা আসাম্ভব। বিতর্কের মুখে পড়ে ইতিমধ্যেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে গানটি।

এই ঘটনায় সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন পরিচালক ওনিরসহ বিশিষ্টজনেরা। গানটির গীতিকার রাকিব আলমও বর্তমানে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। সব মিলিয়ে সিনেমাটি মুক্তির আগেই বড়সড় আইনি ও সামাজিক জটিলতায় জড়িয়ে পড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *