লেটেস্ট নিউজ

পরকীয়ার কাঁটায় শেষ সাজানো সংসার তিন বছরের প্রেমকে তুচ্ছ করে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের সাহারানপুরের দেওবন্দ এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটেছে। মৃত বিশালের দিদিদের অভিযোগ, স্ত্রী কশিশ তার প্রেমিক মনীশ ওরফে গোলার সঙ্গে মিলে এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে। ৩ জুলাই মুজাফফরনগরে চিকিৎসাধীন অবস্থায় বিশালের মৃত্যু হয়। তিন বছর আগে প্রেম করে বিয়ে করলেও সম্প্রতি কশিশের জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে। ২ জুলাই স্ত্রীকে পরপুরুষের সঙ্গে দেখে ফেলাই বিশালের জন্য কাল হয়ে দাঁড়ায় বলে দাবি পরিবারের।

দিদিদের অভিযোগের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, অন্য যুবকের সঙ্গে পরকীয়া দেখে ফেলায় বিশালকে মারধর করে বিষ খাইয়ে দেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বর্তমানে অভিযুক্তরা পলাতক থাকলেও তাদের গ্রেফতারে তল্লাশি চালানো হচ্ছে। ইন্দোরের সাম্প্রতিক ঘটনার স্মৃতি উসকে দেওয়া এই লোমহর্ষক হত্যাকাণ্ডটি এখন গোটা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *