পরিবার আমাদের ফাঁসি দেবে! সুপ্রিম কোর্টে প্রাণের ভিক্ষা চাওয়া যুগলকে ফিরিয়ে দিলেন প্রধান বিচারপতি – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: পরিবারের হাতে খুনের চরম আতঙ্ক নিয়ে সরাসরি দেশের সর্বোচ্চ আদালতের কড়া নেড়েছিলেন এক তরুণ-তরুণী। বারবার খুনের হুমকি ও ‘অনার কিলিং’-এর ভয়ে Supreme \titleonly কোর্টের দ্বারস্থ হলেও শেষ পর্যন্ত ধাক্কা খেতে হলো তাঁদের। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সাফ জানিয়ে দিল, এই ধরনের মামলার শুনানির জন্য হাইকোর্টই সবথেকে উপযুক্ত জায়গা।
কী ঘটেছিল আদালতে?
আবেদনকারী যুগলের আইনজীবী সওয়াল করেন যে, পরিবার তাঁদের ক্রমাগত ফাঁসির ভয় দেখাচ্ছে। এমনকি দিল্লির তিলক মার্গ থানায় তাঁদের আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ তোলা হয়। জীবনের নিরাপত্তা চেয়ে তাঁরা Supreme \titleonly কোর্টের হস্তক্ষেপ দাবি করেন।
Supreme \titleonly কোর্টের পর্যবেক্ষণ:
প্রধান বিচারপতি জানান, জীবনের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও আইনি প্রক্রিয়া মেনে প্রথমে হাইকোর্টে আবেদন করা উচিত। বিচারপতিরা আশ্বস্ত করেছেন যে, হাইকোর্টে যদি সমস্যার সমাধান না হয় বা শুনানি না মেলে, তবে ফের Supreme \titleonly কোর্টে ফেরার রাস্তা খোলা থাকছে। ভবিষ্যতে এই ধরণের স্পর্শকাতর বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা জারি করারও ইঙ্গিত দিয়েছে আদালত। আপতত প্রাণের ঝুঁকি নিয়েই নিজেদের জীবন বাঁচাতে হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে ওই যুগলকে।

