লেটেস্ট নিউজ

পরীক্ষাকেন্দ্রের বাইরে মা ও শাশুড়ির রণক্ষেত্র: টানাটানিতে জখম পরীক্ষার্থী সোজা হাসপাতালে!

গুসকরা পি পি ইন্সটিটিউশনে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরোতেই অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়লেন এক ছাত্রী। প্রেম করে বিয়ে করায় দুই পরিবারের বিবাদের জেরে মাঝপথে ফেঁসে যান তিনি। মা ও শাশুড়ির মধ্যে শুরু হওয়া টানাটানি ও ধাক্কাধাক্কিতে মাথায় আঘাত পান ওই পরীক্ষার্থী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করতে হয়।

এই ঘটনায় স্কুল চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে ওই ছাত্রী নিজের ইচ্ছায় শ্বশুরবাড়িতে ফিরে গেছেন। অন্যদিকে, মুর্শিদাবাদে অদম্য জেদ নিয়ে মা হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে হাসপাতালের শয্যা থেকেই পরীক্ষায় বসে নজির গড়েছেন আরেক ছাত্রী শবনম ইয়াসমিন। বিধায়ক ও প্রশাসনের বিশেষ সহযোগিতায় জীবনের এই বড় পরীক্ষায় শামিল হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *