লেটেস্ট নিউজ

‘পর্যটক’ মানসিকতা ত্যাগ করে মাঠে নামুন: প্রবাসী নেতাদের কড়া হুঁশিয়ারি নীতিন নবীনের – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলার সাংগঠনিক শক্তি মজবুত করতে এবং বুথ স্তরের কর্মীদের মনোবল চাঙ্গা করতে কড়া অবস্থান নিলেন বিজেপি নেতা নীতিন নবীন। দলীয় বৈঠকে তিনি স্পষ্ট জানান, ভিন রাজ্য থেকে আসা ‘প্রবাসী’ নেতাদের কেবল পরিদর্শকের ভূমিকা পালন করলে চলবে না। বাংলার কঠিন রাজনৈতিক লড়াইয়ে টিকে থাকতে হলে পর্যটক মানসিকতা বিসর্জন দিয়ে সরাসরি মাটির লড়াইয়ে শামিল হতে হবে।

নীতিন নবীন সাফ জানিয়েছেন, এটি কোনো সাধারণ দাপ্তরিক কাজ নয় যে নির্দিষ্ট সময়ে এসে দায়িত্ব শেষ করা যাবে। নিচুতলার কর্মীদের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাঁদের পাশে দাঁড়ানোই আসল কাজ। এসি ঘরে বসে বৈঠক না করে প্রতিটি ব্লকে গিয়ে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না বলেও তিনি কড়া সতর্কবার্তা দিয়েছেন।

রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর নির্বাচনকে পাখির চোখ করে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ। কেন্দ্রীয় নেতৃত্বের এই কঠোর বার্তা নিচুতলার কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। কেন্দ্রীয় সরকাররে উন্নয়নমূলক কাজ ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এখন লক্ষ্য। যারা কঠোর পরিশ্রমে ব্যর্থ হবেন, তাঁদের পরিবর্তে যোগ্য বিকল্প খোঁজার ইঙ্গিতও দিয়েছেন নীতিন নবীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *