লেটেস্ট নিউজ

পশ্চিম এশিয়া সংকট নিয়ে কেন্দ্রের জরুরি সর্বদলীয় বৈঠক আজ – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব ও ভারতের ভবিষ্যৎ রণকৌশল নির্ধারণে বুধবার বিকেল ৫টায় সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতিতে এই আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই যুদ্ধের জেরে তৈরি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিস্থিতি মোকাবিলায় সাতটি বিশেষ ক্ষমতাসম্পন্ন গোষ্ঠী গঠন করেছেন। এদিকে আগে থেকে নির্ধারিত কর্মসূচি থাকায় কেরালা সফরে থাকা রাহুল গান্ধী এই বৈঠকে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন। সংসদের উভয় কক্ষেই বিরোধী দলগুলো এই সংঘাতের ফলে ভারতের ওপর পড়া প্রভাব নিয়ে সরকারের কাছে বিস্তারিত ব্যাখ্যা দাবি করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *