লেটেস্ট নিউজ

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতে মহার্ঘ হতে চলেছে বিয়ার – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েলের সংঘাতের প্রভাবে ভারতের সুরা বাজারে বড়সড় ধাক্কা আসতে চলেছে। লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে জ্বালানি সংকট তৈরি হওয়ায় বিয়ার তৈরির কাঁচামাল এবং প্যাকেজিং সরঞ্জামের দাম এক ধাক্কায় অনেকটা বেড়েছে। এর ফলে আসন্ন গ্রীষ্মে দেশজুড়ে বিয়ারের দাম বৃদ্ধির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

‘ব্রিউয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ জানিয়েছে, কাচের বোতলের দাম প্রায় ২০ শতাংশ এবং কার্টনের দাম দ্বিগুণ হয়েছে। হেইনকেন ও কার্লসবার্গের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলি উৎপাদন খরচ সামাল দিতে রাজ্য সরকারগুলোর কাছে ১২ থেকে ১৫ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। মূলত কাতার থেকে এলএনজি আমদানি ব্যাহত হওয়ায় বোতল ও ক্যান তৈরির কারখানাগুলো উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে।

বর্তমানে পরিস্থিতির চাপে ৬৫০ মিলিলিটার বিয়ারের বোতলে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। অনেক সংস্থা কাচের বদলে অ্যালুমিনিয়াম ক্যানের দিকে ঝুঁকলেও সেখানেও ধাতু ও গ্যাসের আকাশছোঁয়া দাম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে রাজ্যগুলো দাম বাড়াতে রাজি হবে না, সেখানে বিয়ারের সরবরাহ কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উৎপাদকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *