লেটেস্ট নিউজ

পাকিস্তান কোনো দলাল নয় আর ভারতও তেমনটা করবে না, মার্কিন-ইরান সংঘাতে জয়শঙ্করের হুঙ্কার – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়া সংকট নিয়ে সর্বদলীয় বৈঠকে বিরোধী শিবিরের সমালোচনার কড়া জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকা ও ইরানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রসঙ্গ টেনে জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দেন, ভারত কোনো ‘দলাল’ রাষ্ট্র নয়। তিনি বলেন, ১৯৮১ সাল থেকেই ওয়াশিংটন ইসলামাবাদকে ব্যবহার করে আসছে, যা নতুন কিছু নয়।

বৈঠকে বিরোধী দলগুলো অভিযোগ তোলে যে, ভারত এই সংকটে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এর প্রেক্ষিতে সরকার জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিপূর্বেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ থামানোর বার্তা দিয়েছেন। পাশাপাশি ইরানি নেতার মৃত্যুতে ভারতের শোকপ্রকাশের প্রোটোকল নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।

অন্যদিকে, দেশের সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর করে সরকার আশ্বস্ত করেছে যে ভারতের জ্বালানি নিরাপত্তা সম্পূর্ণ সুরক্ষিত। আগামী কয়েক দিনের মধ্যেই চারটি তেল ও গ্যাস বোঝাই জাহাজ ভারতীয় বন্দরে পৌঁছাবে, ফলে এলপিজি বা তেলের কোনো ঘাটতি হবে না। রাজনাথ সিং, অমিত শাহ এবং নির্মলা সীতারামনের উপস্থিতিতে এই উচ্চপর্যায়ের বৈঠকে দেশের মজুত ভাণ্ডার নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *