লেটেস্ট নিউজ

পাকিস্তান বিশ্বকাপ না খেললে প্রস্তুত আইসল্যান্ড! – এবেলা

এবেলা ডেস্কঃ

পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট করে, তবে তাদের জায়গায় খেলতে চায় আইসল্যান্ড। বরফে ঢাকা দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা মাত্র পাঁচ দিনের নোটিসেও বিশ্বকাপে নামতে প্রস্তুত। যদিও ক্রিকেটে তারা অপরিচিত, তবে আইসিসিকে এমন প্রস্তাব দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সাড়া ফেলেছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড।

এদিকে আইসিসির নিয়ম অনুযায়ী আইসল্যান্ডের সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। পাকিস্তান শেষ পর্যন্ত না খেললে যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ মেগা টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হতে পারে। পাকিস্তানের বেশিরভাগ ম্যাচ শ্রীলঙ্কায় হওয়ায় বাংলাদেশের সেখানে খেলতে কোনো আপত্তি নেই। ফলে ক্রিকেট বিশ্বে এখন পাকিস্তান ও আইসল্যান্ডের এই নাটকীয় পরিস্থিতি নিয়ে চলছে তুমুল আলোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *