লেটেস্ট নিউজ

পাকিস্তানের ক্ষমতা বিন্যাস: শাহবাজ কি পুতুল শাসক? মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী

পাকিস্তানে নির্বাচিত সরকারের চেয়ে সেনাপ্রধান আসিম মুনিরের ক্ষমতা বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি মুনিরকে দেশের প্রথম ‘চিফ অফ ডিফেন্স ফোর্সেস’ (সিডিএফ) হিসেবে নিয়োগ দেয় শাহবাজ শরিফ সরকার, যার ফলে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণও তাঁর হাতে চলে গেছে। এই সিদ্ধান্তের পর থেকেই প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কি এখন সেনাপ্রধানের হাতের পুতুলের মতো কাজ করছেন?

এই বিতর্কের অবসান ঘটাতে মুখ খুলেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে পাকিস্তানে কোনো সামরিক শাসন নেই, বরং এটি একটি ‘হাইব্রিড সরকার’ যেখানে সেনাবাহিনী নির্বাচিত সরকারকে সহায়তা করছে। আসিফ স্পষ্ট করে দেন যে, সেনাপ্রধান তাঁর বস নন এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই দেশ পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে আসিম মুনিরের প্রভাব উল্কিগতিতে বেড়েছে। ফিল্ড মার্শাল পদমর্যাদা লাভ এবং আইনি দায়বদ্ধতা থেকে আজীবন মুক্তি পাওয়ার পর তিনি দেশটির সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ পাক সেনার ক্ষয়ক্ষতির পরেও মুনিরের ক্ষমতা খর্ব হয়নি, বরং ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা তাঁকে অভ্যন্তরীণ রাজনীতিতে অপ্রতিরোধ্য করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *