লেটেস্ট নিউজ

পারস্য উপসাগরে ইরানের মাস্টারস্ট্রোক ৯০টি জাহাজের রহস্যময় চলাচল নিয়ে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মাঝে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নিয়ে বড় চাল চালল ইরান। আমেরিকা ও মিত্রদেশগুলোর জাহাজ নিষিদ্ধ করলেও গত দুই সপ্তাহে প্রায় ৯০টি ‘ডার্ক শিপ’ এই পথ অতিক্রম করেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি করে ইরান কার্যত যুদ্ধের বাজারে বিশাল মুনাফা লুটে নিচ্ছে।

ভারতের জন্য বিশেষ স্বস্তির খবর হলো, আলোচনার পর ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে চলাচলের অনুমতি দিয়েছে তেহরান। তবে এই উত্তপ্ত পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়েছে। ট্রাম্প প্রশাসন মৈত্রী দেশগুলোকে সুরক্ষার আহ্বান জানালেও ইউরোপীয় দেশগুলো সরাসরি সংঘাতে জড়াতে নারাজ হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *