লেটেস্ট নিউজ

পার্টিতে ডেকে বন্ধুকে অপহরণ ও মারধর, পুলিশের জালে চার যুবক – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার তিলজলা এলাকায় পার্টি করার নাম করে এক যুবককে ডেকে নিয়ে গিয়ে অপহরণ ও মারধরের অভিযোগ উঠল তার বন্ধুদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের এই ঘটনায় পুলিশ অপহৃত যুবককে উদ্ধার করে চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম শিবম সাহা, নীলাদ্রি লোধ, সৌরভ ঘোষ ও ঋধম সাহা। তারা সকলেই একই এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তদন্তে জানা গেছে, অভিযুক্তরা গাড়ি ভাড়া করে ওই তরুণকে মোবাইলে ডেকে পাঠায়। গাড়িতে ওঠার পর সকলে মিলে মদ্যপান করে এবং ওই যুবকের কাছে মোটা টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর ওই যুবক কোনোমতে বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা দ্রুত তিলজলা থানার দ্বারস্থ হন।

পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে ওই যুবককে উদ্ধার করে এবং ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করে। বুধবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সরকারি আইনজীবী জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে অভিযুক্তদের বিস্তারিত জেরা করা প্রয়োজন। বর্তমানে এই অপহরণের নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *