লেটেস্ট নিউজ

পার্লে-জি: গুঁড়িয়ে দেওয়া হবে পার্লে-জি বিস্কুট ফ্যাক্টরি; ওই জায়গায় কী তৈরি হচ্ছে? – এবেলা

এবেলা ডেস্কঃ

সস্তা, সুস্বাদু এবং জনপ্রিয়— এটাই হলো ‘পার্লে-জি’ বিস্কুটের পরিচয়। গত বহু বছর ধরে এই বিস্কুট নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। মুম্বাইয়ের ভিলে পার্লেতে রয়েছে পার্লে-জি বিস্কুট কো ম্পা নির ঐতিহাসিক ভবন।

তবে এবার সেই ঐতিহাসিক ভবনটি ভেঙে ফেলা হতে চলেছে। গত কয়েক দশক ধরে এই ভবনটি লক্ষ লক্ষ মানুষের স্মৃতি জড়িয়ে রেখেছে। ভিলে পার্লে পূর্বের এই ৯৭ বছরের পুরনো পার্লে-জি কারখানার জায়গায় এবার একটি বিশাল বাণিজ্যিক ভবন (ক্যামার্শিয়াল কমপ্লেক্স) তৈরির পরিকল্পনা করা হয়েছে।

প্রস্তাবের অনুমোদন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের (MoEFCC) আওতাধীন স্টেট এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি (SEIAA) গত ৭ জানুয়ারি এই প্রকল্পে আংশিক অনুমোদন দিয়েছে। এই অনুমোদনের ফলে ওই এলাকার ২১টি পুরনো ও জরাজীর্ণ ভবন ভেঙে ফেলার অনুমতি পাওয়া গেছে। ২০২৫ সালে পেশ করা এই প্রস্তাবটি অবশেষে অনুমোদিত হয়েছে।

প্রকল্পের বাজেট

৫.৪৪ হেক্টর জমির এই ভূখণ্ডের পুনর্নির্মাণ প্রস্তাব করা হয়েছে। এর মোট নির্মাণ এলাকা হলো ১,৯০,৩৬০.৫২ বর্গমিটার। এই প্রকল্পের আনুমানিক খরচ ৩,৯৬১.৩৯ কোটি টাকা। এই স্থানে এখন চারটি ভবন এবং দুটি আলাদা পার্কিং টাওয়ার তৈরি করা হবে। ভবনগুলি তিন থেকে ছয় তলা বিশিষ্ট হবে।

২০২৫ সালের অক্টোবরে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) উচ্চতার সীমাবদ্ধতা বজায় রেখে একটি অনাপত্তি শংসাপত্র (NOC) জারি করেছিল, কারণ এটি বিমানবন্দরের কাছাকাছি এবং এয়ার ফানেল জোনের মধ্যে পড়ে। সেই অনুযায়ী, একটি ভবনের উচ্চতা ৩০.৪০ মিটার এবং অন্যটির ২৮.৮১ মিটার নির্ধারণ করা হয়েছিল। তবে পরিবেশগত ছাড়পত্রের নথি অনুযায়ী, কো ম্পা নি একটি ভবনের জন্য ৩০.৭০ মিটার উচ্চতার আবেদন করেছে, যা নির্ধারিত সীমার চেয়ে ০.৩০ মিটার বেশি।

কেমন হবে এই কমপ্লেক্স?

প্রস্তাবিত চারটি ভবনেই দুটি করে বেসমেন্ট লেভেল থাকবে। প্রথম তিনটি ভবনের ‘এ’ উইংয়ে ছয়টি তলা থাকবে। এক নম্বর ভবনের ‘বি’ উইংয়ের কিছু অংশ বাণিজ্যিক ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে। প্রথম, সপ্তম এবং অষ্টম তলা দোকান ও অফিসের জন্য প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে। এই কমার্শিয়াল কমপ্লেক্সে রিটেইল দোকান, রেস্তোরাঁ এবং ফুড কোর্টও থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *