লেটেস্ট নিউজ

পাল্টাপাল্টি তলব! এক সপ্তাহে দুবার দিল্লি ডাকল বাংলাদেশি হাইকমিশনারকে: উত্তপ্ত দুই দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার কয়েক ঘণ্টা পরেই নয়াদিল্লির এই পাল্টাপাল্টি পদক্ষেপ কূটনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বাংলাদেশে ভারতীয় দূতাবাস লক্ষ্য করে ‘উগ্রবাদী’দের তৎপরতা এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নিয়ে ভারত এদিন কড়া ভাষায় নিজেদের উদ্বেগ ও আপত্তির কথা জানিয়েছে।

অন্য দিকে, ভারতে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর বাইরে বিক্ষোভ ও শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। বাংলাদেশে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়েছে নয়াদিল্লি, যা বর্তমান সম্পর্কের অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *