পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা সিলিন্ডার বোঝাই গাড়ির! জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১ – এবেলা

পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা সিলিন্ডার বোঝাই গাড়ির! জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১ – এবেলা

এবেলা ডেস্কঃ

কৃষ্ণনগর: শনিবার ভোরে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পালপাড়া মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক পথদুর্ঘটনা। গ্যাস সিলিন্ডার বোঝাই একটি গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান। এই ভয়ঙ্কর সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিকআপ ভ্যানটি বীরভূম থেকে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে এসেছিল মাছ নিতে। সেখান থেকে মাছ বোঝাই করে বীরভূমে ফিরে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। ধাক্কার তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে পিকআপ ভ্যানের সামনের অংশটি একেবারে দুমড়েমুচড়ে যায় এবং গাড়ি থেকে বেশ কয়েকজন ছিটকে রাস্তায় পড়ে যান।

১২ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট:

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন।

ব্যস্ততম জাতীয় সড়কের ওপর ভোরে এই দুর্ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক। পরবর্তীতে পুলিশ ক্রেন এনে দুর্ঘটনাতগ্রস্ত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই দুর্ঘটনার পেছনে চালকের ঘুম নাকি গাড়ির গতিবেগ দায়ী ছিল, তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *