লেটেস্ট নিউজ

পিতৃবিয়োগে শোকাতুর রিঙ্কু সিং, বিশ্বকাপের মাঝেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ক্রিকেটার-পিতা – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বকাপ চলাকালীনই শোকের ছায়া ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের পরিবারে। দীর্ঘ লড়াইয়ের পর শুক্রবার গ্রেটার নয়ডার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাঁর বাবা খচান্দ্র সিং। তিনি চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে জিম্বাবোয়ে ম্যাচের আগেই জরুরি ভিত্তিতে চেন্নাই থেকে বাড়ি ফিরে যান রিঙ্কু।

হাসপাতাল সূত্রে খবর, খচান্দ্র সিং মেকানিক্যাল ভেন্টিলেটর এবং ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’-তে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার হাসপাতালে বাবাকে দেখে আসার পর শুক্রবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ফিল্ডিং করতেও দেখা গিয়েছিল রিঙ্কুকে। অত্যন্ত দারিদ্রের সঙ্গে লড়াই করে ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছিলেন তিনি। তাঁর প্রয়াণে ক্রিকেট মহলে শোকের আবহ তৈরি হয়েছে।

বিসিসিআই বা ভারতীয় শিবিরের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে ব্যক্তিগত এই কঠিন সময়ে রিঙ্কু বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছে। দলের সতীর্থরা এই দুঃসময়ে রিঙ্কু ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *