পিরিয়ডসের সময় মুখে ব্রণ ও কালচে ছোপ? ঘরোয়া টোটকা ব্যবহারের আগে সাবধান হোন – এবেলা
এবেলা ডেস্কঃ
পিরিয়ডসের আগে বা পরে ত্বকে ব্রণের সমস্যা অত্যন্ত সাধারণ বিষয়। মূলত হরমোনের পরিবর্তনের কারণেই এই সময়ে ত্বকের উজ্জ্বলতা কমে যায় বা ব্রণের আধিক্য দেখা দেয়। তবে এই সমস্যা দ্রুত সারাতে টুথপেস্ট, লবঙ্গ তেল, লেবুর রস বা সরাসরি অ্যালোভেরা জেল ব্যবহার হিতে বিপরীত হতে পারে।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, পিরিয়ডসের নির্দিষ্ট সময় পর ত্বকের হারানো উজ্জ্বলতা স্বাভাবিকভাবেই ফিরে আসে। হুটহাট প্রাকৃতিক উপাদান বা ঘরোয়া টোটকা মুখে লাগালে ত্বকে স্থায়ী দাগ বা অ্যালার্জি হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে সরাসরি গাছ থেকে অ্যালোভেরা জেল মুখে লাগালে অনেকের ত্বকেই সংক্রমণ দেখা দিতে পারে।
করণীয়:
- ব্রণ খুঁটবেন না, এতে দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
- ত্বকে চুলকানি হলে শুধুমাত্র ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
- এক সপ্তাহের বেশি সমস্যা স্থায়ী হলে বা ব্যথা ও ফোলাভাব থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
- চিকিৎসকের বলে দেওয়া নির্দিষ্ট ক্রিম বা অয়েন্টমেন্ট ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।

