পিসিবির বিষাক্ত নোংরামি ফাঁস করলেন গ্যারি কার্স্টেন – এবেলা
এবেলা ডেস্কঃ
পাকিস্তানের ক্রিকেট বোর্ড আসলে সার্কাস! গ্যারি কার্স্টেন কেন মাঝপথেই দায়িত্ব ছাড়তে বাধ্য হলেন সেই বিস্ফোরক তথ্য এবার সামনে এল। দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তি সাফ জানিয়েছেন যে মহসিন নকভির নেতৃত্বাধীন পিসিবিতে কোচদের কোনো স্বাধীনতাই নেই। দলের অন্দরে পিসিবির নজিরবিহীন হস্তক্ষেপ এবং ব্যর্থতার দায় কোচের ওপর চাপানোর ‘নোংরা’ সংস্কৃতি নিয়ে রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি।
কার্স্টেন প্রশ্ন তুলেছেন যে কোচকে যদি পুতুলের মতো নাচানোই হয় তবে নিয়োগ দেওয়ার প্রয়োজন কী ছিল? টকস্পোর্ট ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে পাকিস্তান ক্রিকেটের বাইরের কোলাহল আর অযৌক্তিক হস্তক্ষেপে কাজ করা আসাম্ভব হয়ে পড়েছিল। বর্তমানে শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে কাজ করা কার্স্টেন বুঝিয়ে দিলেন কেন বাবর আজমদের ড্রেসিংরুম এখন বিষাক্ত নরকে পরিণত হয়েছে।

