পুজো অনুদান কমে ১ লক্ষ, বিদ্যুৎ বিলে ১০০% ছাড়: রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত – এবেলা

পুজো অনুদান কমে ১ লক্ষ, বিদ্যুৎ বিলে ১০০% ছাড়: রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের দুর্গাপুজো কমিটিগুলির সরকারি অনুদান ১০ হাজার টাকা কমিয়ে ১ লক্ষ টাকা করা হল। সোমবার মিলন মেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাহায্য নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি পুজো কমিটির ওপর ছেড়ে দিয়ে তিনি জানান, যাদের প্রয়োজন তারা নিয়ম মেনে আবেদন করবে। তবে বড় বাজেটের পুজো কমিটিগুলিকে স্বেচ্ছায় এই অনুদান না নেওয়ার বিশেষ আহ্বান জানান তিনি।

অনুদান কমলেও পুজো মণ্ডপগুলির জন্য বড় স্বস্তির কথা জানিয়েছে বর্তমান সরকার। সিইএসই (CESE) ও ডব্লিউবিএসিডিসিএল (WBSEDCL)-এর সঙ্গে আলোচনা করে পুজো মণ্ডপগুলির বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে।

এ দিনের বৈঠক থেকে আসন্ন দুর্গাপুজো নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়:

  • উদ্বোধনের স্পষ্ট সময়সীমা: মহালয়ার আগে অর্থাৎ মাতৃপক্ষ সূচনার পূর্বে কোনোভাবেই পুজো মণ্ডপ বা প্রতিমার উদ্বোধন করা যাবে না।
  • কার্নিভাল বাতিল: এ বছর রাজ্য সরকারের তরফে ‘শারদ কার্নিভাল’-এর আয়োজন করা হচ্ছে না।
  • শারদ সম্মান বহাল: কার্নিভাল বাতিল হলেও সরকারি উদ্যোগে ঐতিহ্যবাহী ‘শারদ সম্মান’ যথারীতি প্রদান করা হবে।

পূর্বতন তৃণমূল সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু করা ২৫ হাজার টাকার অনুদান ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছিল ১ লক্ষ ১০ হাজার টাকায়। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই ধারায় পরিবর্তন এনে অনুদানের পরিমাণ পুনঃনির্ধারণ করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *