পুজোর আগে ১৫ হাজার টাকা সস্তা হচ্ছে সোনা? মধ্যবিত্তের জন্য বড় স্বস্তির বার্তা মোদি সরকারের! – এবেলা

পুজোর আগে ১৫ হাজার টাকা সস্তা হচ্ছে সোনা? মধ্যবিত্তের জন্য বড় স্বস্তির বার্তা মোদি সরকারের! – এবেলা

এবেলা ডেস্কঃ

উৎসবের মরশুম শুরুর আগেই দেশের সাধারণ মানুষের জন্য বড়সড় স্বস্তির খবর নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার। দুর্গাপুজোর ঠিক আগে সোনা ও রুপোর আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্র। বিশ্ববাজারে অর্থনৈতিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ জল্পনার মধ্যে যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, তবে ভারতীয় বাজারে হলুদ ধাতুর দাম হু হু করে কমে যেতে পারে, যার ফলে বহু প্রতীক্ষিত সোনা কেনার স্বপ্ন পূরণ হতে পারে মধ্যবিত্তের।

সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে সোনা আমদানির ওপর যে ১৫ শতাংশ শুল্ক ধার্য রয়েছে, তা কমিয়ে সরাসরি ৬ শতাংশে নামিয়ে আনতে পারে সরকার। এই আমদানি শুল্ক হ্রাসের ফলে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক ধাক্কায় প্রায় ১৫ হাজার টাকা এবং ২২ ক্যারাট সোনার দাম প্রায় ১৩ হাজার টাকা পর্যন্ত কমতে পারে। উল্লেখ্য, এর আগে বৈদেশিক মুদ্রার ভান্ডারের ওপর চাপ কমাতে শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। এখন পুজোর মুখেই শুল্ক হ্রাসের এই সম্ভাবনা তৈরি হওয়ায় খুশির হাওয়া ক্রেতা মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *