পুজোর আগেই বড় কড়াকড়ি! কলকাতার হোটেল-রেস্তরাঁ ও ফুটপাতে খাবারে ভেজাল ধরতে ফের ময়দানে পুরসভা – এবেলা

পুজোর আগেই বড় কড়াকড়ি! কলকাতার হোটেল-রেস্তরাঁ ও ফুটপাতে খাবারে ভেজাল ধরতে ফের ময়দানে পুরসভা – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গোৎসবের প্রাক্কালে শহরবাসীর স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে ফের বড়সড় খাদ্য সুরক্ষা অভিযানে নামছে কলকাতা পৌরসংস্থা। প্রতি বছরের মতো এবারও পুজোর ঠিক আগে হোটেল, রেস্তরাঁ, মিষ্টির দোকান এবং ফুটপাতের খাবারের স্টলগুলিতে ভেজাল ও মান যাচাই করতে মাঠে নামছে পুরসভার বিশেষ দল। চলতি সপ্তাহেই এই অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। রান্না করা খাবার থেকে শুরু করে মশলাপাতি এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ কঠোরভাবে পরখ করে দেখবেন পুর-আধিকারিকেরা।

উল্লেখ্য, কিছুদিন আগেই শহরের বিভিন্ন ফুড কোর্ট ও রেস্তরাঁয় অভিযান চালিয়ে প্রায় এক হাজার কেজি পচা মাংস বাজেয়াপ্ত করেছিল প্রশাসন। বহু উপকরণের গুণমান পরীক্ষায় ফেল করায় সেগুলি নষ্ট করা হয় এবং অভিযুক্ত ব্যবসায়ীদের জরিমানা করা হয়। মহালয়ার আগেই শুরু হতে চলা এই অভিযানে বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ছোট ছোট খাবারের দোকান ও স্টলগুলিও পুরসভার কড়া স্ক্যানারে থাকবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *