পুজোর আগেই রাজ্যের সব বেহাল রাস্তা সারাইয়ের কড়া নির্দেশ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের – এবেলা

পুজোর আগেই রাজ্যের সব বেহাল রাস্তা সারাইয়ের কড়া নির্দেশ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন উৎসব মরশুমের আগে রাজ্যের ১২৮টি পুর এলাকায় রাস্তা মেরামতির কাজে সর্বোচ্চ জোর দিল রাজ্য সরকার। আগামী ১০ অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তার সংস্কার কাজ শেষ করার কড়া ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই লক্ষ্যপূরণে মঙ্গলবার পদস্থ আধিকারিক ও পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে তিন ঘণ্টার এক ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে সব পুরসভাকে দ্রুত মেরামতির প্রস্তাব জমা দেওয়ার পাশাপাশি অনুমোদিত কাজগুলি নির্দিষ্ট সময়ে শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিনের বৈঠকে দেখা যায় বেশ কিছু পুরসভা এখনও রাস্তা মেরামতির প্রস্তাব রাজ্যকে জমা দেয়নি। দ্রুত এই প্রস্তাবগুলি জমা দেওয়ার নির্দেশ দিয়ে পুরমন্ত্রী জানান প্রশাসনিক ও আর্থিক ছাড়পত্র প্রদানেও রাজ্যস্তরে দ্রুত পদক্ষেপ করা হবে। যাচাই স্তরে থাকা প্রস্তাবগুলিকেও অবিলম্বে অনুমোদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তা সংস্কারের পাশাপাশি ‘অম্রুত’ প্রকল্পের অধীনে পানীয় জল সরবরাহ ও পুকুর সংস্কারের কাজও দ্রুত শেষ করতে বলা হয়েছে। একইসঙ্গে উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিটি পুরসভাকে পথনিরাপত্তা নিয়েও বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *