পুজোর মুখে রাজ্য সরকারি চাকরিতে রেকর্ড ধামাকা, ৪৫ হাজারেরও বেশি শূন্যপদে ক্যাবিনেটের ঐতিহাসিক সবুজ সংকেত! – এবেলা

পুজোর মুখে রাজ্য সরকারি চাকরিতে রেকর্ড ধামাকা, ৪৫ হাজারেরও বেশি শূন্যপদে ক্যাবিনেটের ঐতিহাসিক সবুজ সংকেত! – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুজোর আবহেই রাজ্যবাসীকে দুর্দান্ত উপহার দিল রাজ্য সরকার। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৪৫,১৮৫টি পদে নতুন নিয়োগের অনুমোদন নিশ্চিত করেছেন।এই মেগা নিয়োগের সিংহভাগ সুযোগ থাকছে স্কুলশিক্ষা দফতরে, যেখানে মোট ৩৩,১৯৯ জন শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে।প্রাথমিক শিক্ষকের ৪,৪৩২টি, আপার প্রাথমিক পদে ৬,০৫২টি এবং মাধ্যমিক-উচ্চমাধ্যমিক সহ-শিক্ষক পদে ১২,৩৪৩টি শূন্যপদ পূরণ করা হবে।পাশাপাশি ৪,৩৯৪ জন প্রধান শিক্ষক-শিক্ষিকা, ১০৩২ জন পাস গ্রেড শিক্ষক এবং ২৩ জন পিজি শিক্ষকও নিয়োগ পাবেন। সরকারি শূন্যপদ পূরণের এই সিদ্ধান্ত চাকরিপ্রার্থীদের মধ্যে দারুণ আশার আলো সঞ্চার করেছে।

শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, প্রশাসনিক ও উন্নয়ন মূলক অন্যান্য বিভিন্ন বিভাগেও বড় মাপের কাজের সুযোগ তৈরি হচ্ছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে ৭,১১৯ জন এবং কারিগরি শিক্ষা বিভাগে ১,৮৮৬ জন কর্মী নিয়োগ করা হবে।সুরক্ষা ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা মজবুত করতে পুলিশ বিভাগে লেডি কনস্টেবল, সাব-ইন্সপেক্টর, ইন্সপেক্টর ও ডেপুটি কমিশনার পদ মিলিয়ে মোট ৯৯৬টি শূন্যপদে ছাড়পত্র দিয়েছে অর্থ দফতর।এছাড়া উৎসবের মরশুমে বন্ধ ২১টি চা বাগানের শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাঁদের জন্য অতিরিক্ত ৫০ কেজি চাল ও ৫,০০০ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *