পুজোর মুখেই কাটোয়ায় মর্মান্তিক কান্ড নিজের মেয়েকেই শ্বাসরোধ করে মারলেন মা – এবেলা

পুজোর মুখেই কাটোয়ায় মর্মান্তিক কান্ড নিজের মেয়েকেই শ্বাসরোধ করে মারলেন মা – এবেলা

এবেলা ডেস্কঃ

উৎসবের আবহেই নির্মম এক কান্ডের সাক্ষী থাকল কাটোয়ার পাঁচঘড়া এলাকা। অভিযোগ, নিজের ছয় বছরের কন্যাসন্তানকে শ্বাসরোধ করে খুন করার পর তিন মাসের শিশুপুত্রকেও মারার চেষ্টা করেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে তাঁর মামার বাড়িতে, যেখানে গত ছয় মাস ধরে তিনি অবস্থান করছিলেন। বন্ধ ঘরের দরজা ভেঙে ছোট শিশুটিকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। ঘটনার সময় কলকাতা পুলিশে কর্মরত শিশুর বাবা কর্মস্থলে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় কাটোয়া থানায় গিয়ে অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

কাটোয়া মহকুমা হাসপাতালে মৃত শিশুর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে অভিযুক্ত মহিলার পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তাঁর চিকিৎসা চলছিল। এমনকি দ্বিতীয় সন্তান জন্মের আগেও তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। যদিও এই মানসিক অসুস্থতার অজুহাত মানতে নারাজ মৃত শিশুর পুলিশকর্মী বাবা, তিনি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। গোটা ঘটনার পেছনে প্রকৃত কী কারণ রয়েছে তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *