পুজোর মুখেই ঘোর বিপাকে শাসকদল! কর্মচারীদের বেতন আটকাতেই সুপ্রিম সিদ্ধান্তের মুখে তৃণমূল? – এবেলা

পুজোর মুখেই ঘোর বিপাকে শাসকদল! কর্মচারীদের বেতন আটকাতেই সুপ্রিম সিদ্ধান্তের মুখে তৃণমূল? – এবেলা

এবেলা ডেস্কঃ

পুজোর মুখে কর্মচারীদের বেতন ও বাড়ি ভাড়া মেটানো নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলটির অভিযোগ, হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসার সুব্রত তালুকদারের কমিটি তাদের প্রয়োজনীয় তহবিলের টাকা আটকে রেখেছে। এই পরিস্থিতিতে দলীয় অ্যাকাউন্ট থেকে অর্থ ব্যবহারের অনুমতি চেয়ে তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে বিচারব্যবস্থার এই হস্তক্ষেপ ছাড়া স্বাভাবিক দলীয় কর্মকাণ্ড পরিচালনা আসাম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছে তারা।

জরুরি ভিত্তিতে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হলেও হাইকোর্ট থেকে কোনো স্বস্তি মেলেনি। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, পুজোর ছুটির পর আদালত খুললেই এই বিষয়ে শুনানি হবে। উল্লেখ্য, পুলিশের দ্বারা ‘ফ্রিজ’ হওয়া ব্যাংক অ্যাকাউন্টগুলো পরিচালনার জন্য হাইকোর্ট এই স্পেশাল অফিসার নিয়োগ করেছিল, যার মেয়াদ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। ফলে ছুটির আগে টাকা না মেলায় গভীর অনিশ্চয়তা তৈরি হলো।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *