লেটেস্ট নিউজ

পুঞ্চে নাশকতার ছক, অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং IED – এবেলা

এবেলা ডেস্কঃ

জম্মু-কাশ্মীরের পুঞ্চে বড়সড় নাশকতার ছক বানচাল করল ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশের যৌথ বাহিনী। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার পুঞ্চের গনি জঙ্গলে অভিযান চালায় হোয়াইট নাইট কর্পস। একটি প্রাকৃতিক গুহার ভিতর থেকে উদ্ধার হয়েছে সাড়ে চার কেজি ও ৮০০ ওজনের দুটি আইইডি (IED)।

বিস্ফোরকের পাশাপাশি তল্লাশিতে দুটি চাইনিজ গ্রেনেড, একটি পিস্তল এবং ২৪ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মেন্দাহার থানা এলাকায় হামলার উদ্দেশ্যেই এই অস্ত্রশস্ত্র মজুত করেছিল জঙ্গিরা।

উল্লেখ্য, গত রবিবারই কিশতওয়ার জেলায় ‘অপারেশন ত্রাশি-১’ অভিযানে জৈশ-ই-মহম্মদের শীর্ষ কম্যান্ডার সইফুল্লা বালোচসহ তিন পাকিস্তানি জঙ্গি খতম হয়েছে। সাম্প্রতিক সময়ে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ দমনে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে আরও বিস্ফোরক লুকানো রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চিরুনি তল্লাশি জারি রেখেছে সেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *