লেটেস্ট নিউজ

পুরীর হোটেল বুকিংয়ে বড় প্রতারণা: পুলিশের জালে পুনের মাস্টারমাইন্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

পুরীর হোটেলের নকল ওয়েবসাইট তৈরি করে পর্যটকদের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুনে থেকে এক ওয়েব ডেভেলপারকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। অভিযুক্ত হুজাইফা শাব্বির দারবার ক্লোন ওয়েবসাইট ব্যবহার করে অন্তত ৮৩ জন পর্যটকের কাছ থেকে প্রায় ১৩ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে তদন্তে উঠে এসেছে।

গুগল সার্চে আসা এসব ভুয়া লিংকে ক্লিক করে বুকিংয়ের নামে টাকা দিলেই পর্যটকদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করত চক্রটি। কলকাতার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ এই আন্তঃরাজ্য প্রতারণা চক্রের হদিস পায়। ধৃত ব্যক্তি পেশাদার কারিগরি জ্ঞানকে কাজে লাগিয়ে এই জালিয়াতি চালাচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *