লেটেস্ট নিউজ

পুরুষদের জন্য মহৌষধ শুঁটকি মাছ: জয়েন্টের ব্যথা থেকে রক্তচাপ, ম্যাজিকের মতো সারাবে এই খাবার! – এবেলা

এবেলা ডেস্কঃ

মাছ খেতে আমরা কমবেশি সবাই ভালোবাসি। আমিষভোজীদের পাতে মাছ থাকা মানেই তৃপ্তির ভোজ। তবে অনেকেই শুধু টাটকা মাছের ওপর ভরসা করেন, অবহেলা করেন শুঁটকি মাছকে। অথচ পুষ্টিবিদদের মতে, শুঁটকি মাছ কেবল খাদ্য নয়, বরং এটি অনেক ক্ষেত্রে ওষুধের মতো কাজ করে। বিশেষ করে পুরুষদের একাধিক দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা দূর করতে এর জুড়ি মেলা ভার।

হাড় ও জয়েন্টের ব্যথায় অব্যর্থ সমাধান

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক পুরুষই হাড়ের সংযোগস্থলে বা জয়েন্টের ব্যথায় ভুগে থাকেন। তাদের জন্য শুঁটকি মাছ হতে পারে একটি আদর্শ পথ্য। গবেষণায় দেখা গেছে, টাটকা মাছের তুলনায় শুঁটকি মাছে প্রায় দ্বিগুণ পরিমাণ ক্যালসিয়াম থাকে। নিয়মিত খাদ্যতালিকায় শুঁটকি রাখলে হাড় মজবুত হয় এবং বাতের ব্যথা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়।

উচ্চ রক্তচাপ ও হরমোনজনিত সমস্যা নিয়ন্ত্রণ

যাঁরা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, তাঁরা প্রতি দু-তিন দিন অন্তর শুঁটকি মাছ খেয়ে দেখতে পারেন। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা শরীরের ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামত করার পাশাপাশি পুরুষদের বিভিন্ন হরমোনজনিত জটিলতা কাটাতে সাহায্য করে।

পেশির ব্যথা দূর করতে মহৌষধ

অনেকেই দীর্ঘকাল ধরে পেশির ব্যথায় কষ্ট পান কিন্তু লজ্জায় কাউকে বলতে পারেন না। এই ধরনের দীর্ঘমেয়াদী পেশির ব্যথার সমাধানে শুঁটকি মাছ জাদুর মতো কাজ করে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, সকালে প্রাতঃরাশের অন্তত দুই ঘণ্টা পর সামান্য তেলে ভাজা শুঁটকি মাছ খেলে পেশির খিঁচুনি বা ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

আপনি কি আপনার দীর্ঘদিনের এই শারীরিক সমস্যাগুলো নিয়ে চিন্তিত? তবে আজই আপনার ডায়েটে যুক্ত করুন পুষ্টিগুণে ভরপুর শুঁটকি মাছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *