লেটেস্ট নিউজ

পুলিশের মরণঝাঁপ ও ২৬২ কোটি টাকার মাশুল! ভারতীয় পড়ুয়া জাহ্নবীর মৃত্যুতে ঐতিহাসিক রায় আমেরিকার

২০২৩ সালে আমেরিকায় পুলিশের বেপরোয়া গাড়ির ধাক্কায় নিহত ভারতীয় ছাত্রী জাহ্নবী কান্দুলার পরিবারকে ২৬২ কোটি টাকা (২.৯০ কোটি ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সিয়াটেল প্রশাসন। নির্ধারিত গতির চেয়ে প্রায় তিনগুণ দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ২৩ বছর বয়সী জাহ্নবীকে পিষ্ট করেছিলেন পুলিশ অফিসার কেভিন ডেভ। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে মামলাটির নিষ্পত্তি করল শহরের অ্যাটর্নি জেনারেল।

দুর্ঘটনার সময় অভিযুক্ত পুলিশ আধিকারিক ঘণ্টায় ১১৯ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল, বিশেষ করে পুলিশের পক্ষ থেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠায়। শহর প্রশাসন ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের আশ্বাস দিলেও, অভিযুক্ত অফিসারের চূড়ান্ত শাস্তি নিয়ে এখনও প্রশ্ন রয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *